Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৬৯৫ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ২০:৪৯

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৬৯৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেল সহ মোট ১৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ১৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯ টি বাস, ২ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ১৭৩ টি সিএনজি ও ২৯০ টি মোটরসাইকেলসহ মোট ৬০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৯৬ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৭৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ১৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৯৩ টি সিএনজি ও ৩৬৩ টি মোটরসাইকেলসহ মোট ৬০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭ টি বাস, ১০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ মোট ২৫০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৩১ টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর