Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলে বিজিবির অভিযানে ১৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২২:০০

ঢাকা: গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭ হাজার ৫১৯টি শাড়ি, ৩ হাজার ৩৮৩টি থ্রিপিস-শার্টপিস-চাদর-কম্বল, ৫ হাজার ১১৬টি তৈরি পোশাক, ৪ হাজার ৫৫৩ মিটার থান কাপড়, ৩ লাখ ৮১ হাজার ৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২ লাখ ১২ হাজার ৩৫টি আতশবাজি, ৩ হাজার ৭৬২ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৮৭ কেজি চা পাতা, ৭ হাজার ৪১০ কেজি সুপারি, ৭ হাজার ৬২০ কেজি কয়লা, ৩ হাজার ৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩ হাজার ১৬৯ পিস মোবাইলের ডিসপ্লে, ১৪ হাজার ৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬ হাজার ৫৭১টি চশমা, ৫৯ হাজার ৩৫ কেজি জিরা, ১৯ হাজার ৭৫৪ কেজি চিনি, ৮৪ হাজার ২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩ হাজার ৯৫৪ কেজি রসুন, ৩ হাজার ৬৫৭ কেজি সার, ২ হা্জার ১৩৯ প্যাকেট কীটনাশক, ৩ লাখ ৩০ হাজার ৩৬৯ পিস চকোলেট, ৯৫৭টি গরু-মহিষ, ১২টি ট্রাক-কাভার্ড ভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার-বাস, ৬টি ট্রলি-মাইক্রোবাস, ৪৪টি সিএনজি-ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল-ভ্যান।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৬টি বিদেশী-দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ১৭২৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি মাইন, ১টি মর্টার শেল, ২টি হাত বোমা, ২টি ককটেল এবং ২টি অন্যান্য অস্ত্র। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২৩ লাখ ১৩ হাজার ৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম হেরোইন, ২৪২৩ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৩৫৩ বোতল বিদেশী মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, ১৩৪৩ বোতল ক্যান বিয়ার, ১১৪৯ কেজি গাঁজা, ১ লাখ ৭০ হাজার ৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ২২ হাজার ৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট-ইনজেকশন, ১৫ হাজার ৫৯৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৯ হাজার ৫৪২টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ২২ হাজার ১১৫ পিস মদ তৈরির বড়ি ও ২৪ লাখ ৯১ হাজার ৯০১ পিস বিভিন্ন প্রকার ঔষধ-ট্যাবলেট

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর