Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত ২ পুলিশ সুপার প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২০:০৫ | আপডেট: ১১ মে ২০২৬ ২০:০৬

মোহাম্মদ মাহবুব আলম খান ও মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: নানা কারণে আলোচনায় থাকা ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে নিয়েছে পুলিশ সদর দফতর।

তারা হলেন- ফেনী জেলায় বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড় জেলার এসপি মো. মিজানুর রহমান।

সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ফেনীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুব আলম খান ১০ মে-এর মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। অন্য আদেশে বলা হয়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মে-এর মধ্যে সদর দফতরে রিপোর্ট করবেন।

বিজ্ঞাপন

এর আগে, ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশিত হয়।

৭ মে দুটি হত্যা মামলার আসামি হওয়ার পরও মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়ায়, তার নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

একইসঙ্গে মিজানুর রহমানকে দায়িত্ব অর্পন করে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর