Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবশেষে মৌলভীবাজারের সেই পুলিশ সুপার প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ২০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মাত্র ১০ দিন আগে মৌলভীবাজার পুলিশ সুপার হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম। গত ৫ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ পুলিশ সুপার হিসেবে বিভিন্ন জেলায় নিযুক্ত হন। এরমধ্যেই আজ শুক্রবার (১৫ মে) মৌলভীবাজার পুলিশ সুপারকে প্রত্যাহারের আদেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির সই করা এক আদেশে এই প্রত্যাহার করা হয়।

ওই আদেশে আইজিপি বলেন, আগামীকাল শনিবারের (১৬ মে) মধ্যে দায়িত্ব ওই জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

সম্প্রতি পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বলা হয়, ২ কোটি টাকা ঘুস দিয়ে রিয়াজুল ইসলাম মৌলভীবাজারের পুলিশ সুপার হন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। টাকার ‍চুক্তি হলেও মাত্র ২০ লাখ টাকা দিয়ে বাকী টাকা দিতে গড়িমসি করছেন।

বিজ্ঞাপন

তবে এই সমালোচনার প্রেক্ষিতে রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে কি না তা পুলিশ সদর দফতরের কেউ মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর