Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২৩:৪৭

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় (ভাইভা) সময় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. মঈনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মামুন মিয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সহায়ক পদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। তাদের মৌখিক পরীক্ষা ২৪, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

২৫ জুনের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশ নেন। অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে ৪ জনের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রে থাকা হাতের লেখার সঙ্গে তাদের লেখার মিল না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ওই ৪ জন স্বীকার করেন যে, তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশ নেননি। অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, লিখিত জবানবন্দিতে অভিযোগ স্বীকার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর