Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুর মডেল থানার পেছনের ঝোপ থেকে রাইফেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২০:০৮

মিরপুর মডেল থানার পেছনের ঝোপ থেকে উদ্ধার করা রাইফেল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার (২২ জুলাই) বেলা পৌনে ১১ টার দিকে মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নিয়াজ মেহেদী।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর