Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ করে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ০৮:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৯:৫৮

নেতাকর্মীদের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে সড়ক অবরোধ।

ঢাকা: পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’ এর ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে লাইভে এসে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন বলে ভিডিওগুলোতে দেখা যায়। এতে দুইপাশে যানবাহন আটকে থাকে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, অবরোধের সময় পদ্মা সেতুর দক্ষিণ থানার প্রধান গেট তালা মেরে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর