Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে নাশকতা, নিষিদ্ধ সংগঠনের ৫ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৪:৫৪

মিরপুরে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতা গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঢাকা: নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, প্রজন্ম ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার নেতারা হলেন- আওয়ামী লীগের ঢাকা মহানগর ৭ নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি মো. শামীম হোসাইন, ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফ সাইফুল ইসলাম, মিরপুর মডেল থানার প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মিরপুর থানা যুবলীগ নেতা মোহাম্মদ আসলাম এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক নাজমুল হক ওরফে আকাশ।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘নাশকতার সঙ্গে জড়িত থাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর