Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৮:২৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতাহাতি ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ভুক্তভোগী চিকিৎসকরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে সংঘর্ষের এই সূত্রপাত হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেওয়া হয়। তবে সরকারি ওষুধ সরবারাহ না থাকায় তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। ‘কী ওষুধ লিখে দিয়েছেন, বাইরে পাওয়া যাচ্ছে না’- এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকেন। এক পর্যায়ে ডাক্তাররর ওপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়। এর পর উত্তেজনা বাড়তে থাকে। তখন কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর