Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে পানির ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৭:৩১

ঢাকা: এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (১৯ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রসমূহে প্রয়োজনীয় সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের মৌসুম বিবেচনায় পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রাখা আবশ্যক।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো