Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৭:৩০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২২:০৯

ঢাকা: ২৮ এপ্রিল পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সুযোগ পাবেন।

বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এরই মধ্যে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।

বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তাদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর