Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্র ফেডারেশনের নেতৃত্বে সজিব-রনি

ঢাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২০:৫১

ঢাবি: বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. সজিব হোসেন, সাকিবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক এবং অর্ক বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মে) ঢাবির অপরাজেয় বাংলায় উদ্বোধনী সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিক্রম করে। তারপর টিএসসির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় দুটি সদস্য পদ ফাঁকা রেখে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সীমা আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমুন নাহার কর্ষী ও হৃদিয়া আফরোজ রাকা, সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া, অর্থ সম্পাদক উসাইন মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক আহমেদ মাসুম, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আফ্রাদ এবং দপ্তর সম্পাদক হাসীবুর রহমান।

বিজ্ঞাপন

এছাড়া, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন, সিদরাতুল মুনতাহা ওহী এবং আরমানুল হক।

সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর