Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্লীলতার অভিযোগে জবির ২ শিক্ষার্থী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ০০:২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে উভয় শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তী সময়ে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর