Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্দোলনের মধ্যে এনবিআর ভবন অবরুদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৪:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও বদলি বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে রাজস্ব ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রবেশ ও বের হতে বাঁধা দেওয়া হচ্ছে। সেবাপ্রার্থী থেকে শুরু করে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আন্দোলনকারীরা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার’কে এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়। গেটে তাকে আটকে রাখা হয়। গেটে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেন। আর মূল ফটক বন্ধ রয়েছে। এনবিআর প্রাঙ্গণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ও কলমবিরতির ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল বুধবারও প্রতিষ্ঠানটিতে কলমবিরতি চলে। এর আগে, সোমবারও অর্ধ দিবস কলমবিরতি পালন করে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ২৮ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণাও দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর মধ্যে মূল ফটক বন্ধ করে আন্দোলন দমানোর চেষ্টা চলছে বলে অভিযোগকারীরা আন্দোলনকারীরা।

সারাবাংলা/ইএইচটি/ এমপি