Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ৫ গার্মেন্টস সবুজ কারখানার সনদ পেল

সিনিয়র করেসপন্ডেন্ট
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পাঁচটি নতুন পোশাক কারখানা সুবজ কারখানার (গ্রিণ ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮টি।

বুধবার (১৩ আগস্ট) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন করে তালিকায় যুক্ত কারখানা পাঁচটি হচ্ছে- আশুলিয়ার সাউথ ইন্ড সোয়েটার কো. লিমিটেড, সিরাজগঞ্জের পূর্বানী ফ্যাশন লিমিটেড, চট্রগ্রামের কেডিএস ফ্যাশন লিমিটেড, ময়মনসিংহের রাইদা কালেকশনস লিমিটেড ও গাজীপুরের টেক্সরোপ বিডি লিমিটেড।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। সর্বশেষ ২০২৪ সালে অন্তত ২৬টি পোশাক কারখানা সবুজ কারখানায় তালিকায় অন্তর্ভূক্ত হয় বলে সারাবাংলাকে জানিয়েছিলেন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিজ্ঞাপন

এদিকে শীর্ষ ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৮টি। একক দেশ হিসাবে অন্য কোন দেশে শীর্ষ ১০০টি সবুজ কারখানার মধ্যে ১০টিও নেই। পাকিস্তানে আছে ৭টি।

উএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২৫৮ টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ১০৯টি, গোল্ড ১৩৩টি, সিলভার ১২টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/ এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর