Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের নীতি নির্ধারণ করছে দাতাগোষ্ঠী, ব্যবসায়ী ও আমলারা: আনু মুহাম্মদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের সব নীতি নির্ধারণ করছে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও আইএমএফ। তাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের আমলাতন্ত্র আর ব্যবসায়ীরা।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে যারা সিদ্ধান্ত নিত, ড. ইউনূস আমলেও তারাই সিদ্ধান্ত নিচ্ছেন।

বুধবার রাজধনীর ‘প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ’ (পিআইবি)-তে বেসরকারি সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ আয়োজিত “এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড এফটিএ’স উইল শেপ বাংলাদেশ’স ফিউচার : গ্রেট কুশন ইজ নীডেড” শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে এলডিসি উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, উন্নয়ন সহযোগীরা শেখ হাসিনার উন্নয়ন মডেলকে মিরাকল বা অলৌকিক বলেছিল। তারা আলাদা উন্নয়ন ধারা তৈরি করেছিল। এখন তারাই আবার নীতি নির্ধারণ করছে। উপদেষ্টারাও বিদেশিদের জন্য নীতি নির্ধারণে বেশি উৎসাহী।

যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘমেয়াদি চুক্তি করতে হলে জনগণকে জানাতে হবে। এটাই মুক্তবাজার অর্থনীতির নীতি। গোপন চুক্তি না করে এ সরকারের পরিবর্তনের ধারা তৈরির সুযোগ ছিল। তারা আগের গোপন চুক্তিগুলো প্রকাশ করতে পারত, যাতে পরের সরকারগুলো এমন চুক্তি করতে উৎসাহী না হয়। কিন্তু এসব বিষয়ে কোনো পরিবর্তন হয়নি, বিষয়টি আশা ভঙ্গের।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর