Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেইমটা এসটবলিস্ট করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাইক্রোক্রেডিট রোগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলের বাসাইলের স্থানীয় একটি রিসোর্টের হলরুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের এমআরএ-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

মানিকগঞ্জে ২ হাজার ইয়াবাসহ আটক ১
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর