Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, রেকর্ড রুপার দামেও

সারাবাংলা ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬ ২১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সোনার বাজারে অস্থিরতা যেন কমছেই না। বিগত দুই বছর ধরে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও বাড়ছে সোনার দাম। জানুয়ারির মাত্র ১৯ দিনে আট বার দর সংশোধন হয়েছে মূল্যবান ধাতু সোনার। সেইসঙ্গে দর সংশোধন হয়েছে রুপারও।

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা ইতিহাসে সর্বোচ্চ।

এদিকে এদিন রুপার দাম সংশোধনের ঘোষণা দেয় বাজুস। এবার ভালো মানের রুপার দাম ভরিতে বেড়েছে ২৯১ টাকা। ফলে এক ভরি রুপা কিনতে লাগবে ৬ হাজার ২৪০ টাকা, এই দামও ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (১৯ জানুয়ারি) সোনা ও রুপার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ১২৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৯৫ হাজার ৫১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ২১৫ টাকা।

এদিন রুপার দামও বাড়ানোর ঘোষণাও দেয় বাজুস। ফলে ২২ ক্যারেটের প্রতিভরির ৬ হাজার ২৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৮৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১২ জানুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। ওইদিন রুপার দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর