Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, এক মাসে ৩১৭ কো‌টি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪০

রেমিট্যান্স। ফাইল ছবি

ঢাকা: দেশে প্রবাসী আয় বা কর্মীদের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ দশমিক ১ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৭০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর বিপরীতে ২০২৫ সালের জানুয়ারিতে এই অঙ্ক ছিল ২ হাজার ১৮৫ মিলিয়ন ডলার।

শুধু মাসের শেষ তিন দিনে, অর্থাৎ ২৯ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ সময়ে রেমিট্যান্স এসেছে ২২৯ মিলিয়ন ডলার, যা মাস শেষে প্রবাহের গতি আরও বাড়ার ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৯ হাজার ৪৩৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৫) এই অঙ্ক ছিল ১৫ হাজার ৯৬২ মিলিয়ন ডলার। সে হিসাবে অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, হুন্ডি দমন, বৈদেশিক বিনিময় হার ব্যবস্থাপনায় পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের ইতিবাচক ধারা—এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বিএনপির আরও ১৫ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

আরো

সম্পর্কিত খবর