Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে টানা তিন কার্যদিবস সূচক বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। এই নিয়ে টানা তিন কার্যদিবস সূচক বাড়ল।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭০ ও ২০২১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৭১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টি কোম্পানির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে।

সিএসইতে হাত বদল হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১শ তিনটির, কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে সাত কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে এক কোটি টাকার কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল আট কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর