Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১১:১৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

রোববার (৭ ডিসেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দুই দিন ছুটির পর রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯০২ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,০২৮ ও ১,৮৯৫ পয়েন্টে অবস্থান করে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার।

এ সময়ে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—খান ব্রাদার্স, বিডি থাই, সিমটেক ইন্ডাস্ট্রি, শেফার্ড ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স, মিডল্যান্ড ব্যাংক, খুলনা প্রিন্টিং ও শাহজিবাজার পাওয়ার।

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৯ পয়েন্ট বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে সূচকের গতিপথ ছিল ঊর্ধ্বমুখী। লেনদেন শুরুর ২০ মিনিট পর, সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯০৬ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে হয় ১৩ হাজার ৭৬৯ পয়েন্ট। এখানেও সূচকের সামগ্রিক গতি ঊর্ধ্বমুখী ছিল।

একই সময়ে সিএসইতে ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। দাম বেড়েছে ১০ কোম্পানির, কমেছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর