Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২

ঢাকা: অনেকদিন ধরেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে করে বিনিয়োগকারীরা একধরনের প্রত্যাশা করে আসছিল। এখন চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। তাই সেটাকে কেন্দ্র করে সোমবার (৯ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এর মধ্য দিয়ে পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা বজায় থাকল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১২ পয়েন্টে। যা আগের ২ কার্যদিবসে ৩২ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৬৪৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এর পরিমাণ ছিল ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১৬৭ কোটি ৬৪ লাখ টাকার বা ৩৫ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭ টির ও পরিবর্তন হয়নি ৩৩টির।

বিজ্ঞাপন

অপরদিকে সিএসইতে এদিন ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩২টির, কমেছে ৩৯টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪৮ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২

মুস্তাফিজুর রহমান নাহিদের কবিতা
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮

বাসসে মব আশঙ্কায় এমডির জিডি
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর