Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মবের জেরে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহর পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ০৯:০৬ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ০৯:০৮

আহসান উল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ওপর সংঘটিত মবসংক্রান্ত ঘটনার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ।

বুধবার (৪ মার্চ) তিনি গভর্নর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আহসান উল্লাহ উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে সংঘটিত একটি মব সংস্কৃতির ঘটনার কারণে তিনি সেদিন বিকেলে অফিসিয়াল পরিবহনে করে মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় ফিরে যেতে বাধ্য হন। ওই ঘটনার পর থেকে দায়িত্ব পালন করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলেও চিঠিতে জানান।

চিঠিতে আরও বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২০২৬ সালের ৬ জানুয়ারি থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। তবে চুক্তির ১৩ নম্বর ধারা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে গণনা করে ৩০ দিনের নোটিশে পদত্যাগ কার্যকর করার আবেদন জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি গভর্নরের কাছে তার নোটিশকে পদত্যাগপত্র হিসেবে গ্রহণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে এক বছর এক মাস ১৮ দিনের দায়িত্বপালনকালে প্রাপ্ত সহযোগিতা ও সম্মানের জন্য ব্যাংক ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্প্রতি তার ওপর সংঘটিত মব ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংক ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে উপদেষ্টার পদত্যাগের ঘটনা নতুন করে গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর