Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেহরানজুড়ে রাতভর ব্যাপক বিস্ফোরণ

আর্ন্তজাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৬ ০৮:৩৯

ধ্বংস্তূপের মাঝে ইরানের জাতীয় পতাকা হাতে এক ব্যক্তি। ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে কয়েক ঘণ্টা থেকে নতুনকরে শুরু হওয়া হামলা আজ বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আল জাজিরা খবরটি প্রকাশ করেছে।

কেবল রাজধানী নয়, দেশের অন্যান্য শহর থেকেও সামরিক সদর দফতর ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পালটা হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ১৭ ও ১৮তম দফার হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির দাবি, তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশটির বেশ কিছু উন্নত রাডার সিস্টেমকে সফলভাবে নিশানা করেছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর