Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবি ওয়াইফাই কিনে জিতুন স্মার্ট টিভি ও শপিং ভাউচার

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১০:১৪

ছবি: সংগৃহীত।

‎ঢাকা: গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই” নামে ক্যাম্পেইন চালু করেছে রবি আজিয়াটা। এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় মোট ৬টি সাপ্তাহিক পর্বের অনলাইন কুইজে অংশ নিয়ে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।
‎
‎বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সঠিক উত্তরের সংখ্যা এবং উত্তর দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে। টাই হলে দ্রুত উত্তরদাতা অগ্রাধিকার পাবেন। প্রতি সপ্তাহে মোট ২৭ জন বিজয়ী নির্বাচিত হবেন। ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পাবেন ৩ জন, পাশাপাশি রয়েছে ৫,০০০ থেকে ১,০০০ টাকার শপিং ভাউচার।
‎
‎ক্যাম্পেইন চলাকালে, নতুন রবি ওয়াইফাই ডিভাইস কিনে সফলভাবে ইনস্টলেশন এবং প্রথম মাসের রিচার্জ করার পর সংশ্লিষ্ট সপ্তাহ শেষে এসএমএস-এর মাধ্যমে পাওয়া লিংক ব্যবহার করে অনলাইন কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা। কুইজে রবি ওয়াইফাইয়ের অফার ও ফিচার সম্পর্কিত ৩/৪টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় সংযোগটি সক্রিয় রাখতে হবে।
‎
‎নির্দিষ্ট সপ্তাহের কুইজে অংশ নিতে ইনস্টলেশন ও প্রথম রিচার্জ একই সপ্তাহে সম্পন্ন করতে হবে। ভিন্ন সপ্তাহে রিচার্জ সম্পন্ন হলে গ্রাহক রিচার্জ-সম্পন্ন হওয়া সপ্তাহের কুইজে অন্তর্ভুক্ত হবেন।
‎
‎ক্যাম্পেইন অনুযায়ী, প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে পরবর্তী সপ্তাহে। বিজয়ী হলে নাম, ছবি বা ভিডিও এবং কুইজ-সম্পর্কিত তথ্য ক্যাম্পেইন পরিচালনা ও প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।
‎

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

চবির হলে মাদক সেবন, আটক ৮
২০ নভেম্বর ২০২৬ ২৩:৩০

আরো

সম্পর্কিত খবর