Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে ক্যাসপারস্কির নতুন উদ্যোগ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১০:১৯

ছবি: সংগৃহীত।

‎ঢাকা: ‎এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (এপিএসি) অঞ্চলের ক্রমবর্ধমান সাইবার হুমকি এবং দ্রুতগতির ডিজিটাল রূপান্তরের প্রেক্ষাপটে এন্টারপ্রাইজ খাতে কার্যক্রম আরও জোরদার করছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। বিশ্বের ২০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটি ব্যক্তি, ব্যাবসা( ও সরকারি সংস্থার জন্য ৪০টির বেশি সাইবার সিকিউরিটি সলিউশন প্রদান করছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত দুই দশক ধরে এপিএসি অঞ্চলে শক্ত অবস্থান গড়ে তোলা ক্যাসপারস্কি এখন ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম এবং বৃহত্তর চীনের বাজারে আঞ্চলিক অংশীদারিত্ব ও উন্নত নিরাপত্তা সমাধানের মাধ্যমে সম্প্রসারণে জোর দিচ্ছে। এপিএসি অঞ্চলে ডিজিটাল রূপান্তরের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাসপারস্কি বুদ্ধিমত্তাভিত্তিক, স্বচ্ছ ও এন্টারপ্রাইজ-উপযোগী সাইবার নিরাপত্তা সমাধান আরও জোরদার করছে। পাশাপাশি বৈশ্বিক থ্রেট ইন্টেলিজেন্স ও শিল্পের শীর্ষ স্বচ্ছতা নীতিমালা অনুসরণ করে অঞ্চলজুড়ে সহায়তা কার্যক্রমও সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

‎ক্যাসপারস্কির ইন্টারন্যাশনাল করপোরেট সেলস-এর ভাইস প্রেসিডেন্ট ইননা নাজারোভা বলেন, “আন্তর্জাতিক এন্টারপ্রাইজ গ্রাহকদের সেবা দেওয়া বিশেষ করে এপিএসি অঞ্চল আমাদের জন্য একটি কৌশলগত অগ্রাধিকার। দীর্ঘ অভিজ্ঞতা, বৈশ্বিক থ্রেট ইন্টেলিজেন্স এবং নমনীয় সমাধানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে তাদের মূল ব্যবসায় মনোযোগ দিতে সহায়তা করতে পারি। একই সঙ্গে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করে আমরা আরও শক্তিশালী ও সমন্বিত সাইবার সুরক্ষা নিশ্চিত করতে চাই। পাশাপাশি এই অঞ্চলে আমাদের পার্টনার ইকোসিস্টেম আরও উন্নত ও শক্তিশালী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এতে করে প্রতিষ্ঠানগুলো আরও নির্ভরযোগ্য সুরক্ষা পাবে এবং একই সঙ্গে আমাদের অংশীদাররাও তাদের ব্যাবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করতে পারবে।”

‎২০২৬ সালে সাইবার নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রমবর্ধমান সাইবার হামলা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং ভূরাজনৈতিক বিভাজনের কারণে নিরাপত্তা ও বিশ্বাসের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

‎ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। একই সময়ে পাসওয়ার্ড চুরি করা ম্যালওয়্যারের সংখ্যা বেড়েছে ৫৯ শতাংশ, স্পাইওয়্যার ৫১ শতাংশ এবং ব্যাকডোর ৬ শতাংশ। এপিএসি অঞ্চলে পাসওয়ার্ড স্টিলারের ঘটনা ১৩২ শতাংশ এবং স্পাইওয়্যার ৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

‎ক্যাসপারস্কির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “সাইবার নিরাপত্তা এখন আর শুধু আইটি বিভাগের বিষয় নয়, এটি সরাসরি ব্যাবসার ধারাবাহিকতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে এখন ব্যাপক আকারের আক্রমণ, প্রতারণা থেকে শুরু করে অত্যাধুনিক এপিটি হামলার বিরুদ্ধেও সুরক্ষা দিতে হচ্ছে। আমাদের বৈশ্বিক দৃশ্যমানতা এবং ইন্টেলিজেন্সভিত্তিক পদ্ধতি গ্রাহকদের জটিল সাইবার হুমকির আগাম ধারণা পেতে সহায়তা করে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর