Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকা ট্রাভেল মার্ট’র অফিসিয়াল এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ২৩:৫৪

‘ঢাকা ট্রাভেল মার্ট’র অফিসিয়াল এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ মনিটর এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ‘দ্য বাংলাদেশ মনিটর’র সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ আগামী ৯ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম