Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৪:৪৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৪:৫১

মতবিনিমিয় সভায় কথা বলছেন ভূমিমন্ত্রী।

নওগাঁ: খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে বাংলাদেশকে শস্য-শ্যামল দেশে পরিণত করেছিলেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ‘বিল লতা খাল’-এর বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এ খাল খননকাজ বাস্তবায়ন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভূমিমন্ত্রী বলেন, ‘নওগাঁ জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দেশের খাদ্যচাহিদা পূরণে নওগাঁসহ সারাদেশের নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

নিজের মন্ত্রণালয় প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, ‘ভূমিসংক্রান্ত বিষয়ে মানুষের নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সততার সঙ্গে কাজ করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ ৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ ৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ ৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর