Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কি.মি খাল খনন করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। ১২ তারিখে নির্বাচনে জয়লাভ করলে ১৩ তারিখ থেকেই খাল খনন করা শুরু হবে। জলবায়ু নেতিবাচক প্রভাব ঠেকাতে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটাকে কেন্দ্র করে ভাগ্য পরিবর্তন করে দেয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ এর প্রচলন করা হবে। শনিবার বেলা সাড়ে এগারোটায় টিম-৯১ (এসএসসি ৯১ ব্যাচ) এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিগত সরকার পায়রা বন্দরকে কেন্দ্র করে ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু এর সুফল আমরা পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইউনূস সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে ব্যস্ত। সমরাস্ত্র কারখানা আমাদের এখানে দিয়ে দিতে পারতো কিন্তু না, কারণ এখানে একটা পোর্ট আছে। কিন্তু তারা চিটাগাং-এর সঙ্গে চুক্তি করেছে। আমরা দেখেছি ইন্ডিয়ার সঙ্গে একটি ইকোনমিক জোন ছিলো সেটি বাতিল করে আরেকটা দেশকে দিয়ে দিচ্ছে অথচ আমাদের এখানে ৮ হাজার একর জমি রয়েছে। ৮ হাজার একর জমি পড়ে আছে কিন্তু সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এগুলো বাস্তবায়ন করা হবে।

মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে একটি চূড়ান্ত ফাইট করতে হবে ইনশাআল্লাহ সেই সৎ সাহস আমাদের আছে। শুধু দরকার আপনাদের সহযোগিতার সমর্থন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনাদের কিন্তু লিখতে হবে প্রচুর। আপনারা বিভিন্ন আইটেমগুলো সিলেক্ট করে এখানে কি সমস্যা কি সম্ভাবনা রয়েছে এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিলে এগুলো বাস্তবায়ন করা সহজ হবে।

টিম-৯১ এর সদস্য লিটু বিশ্বাসের সভাপতিত্বে সভায় কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সাধারন সম্পাদক অমল মুখার্জিসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পটুয়াখালী-৪ আসনের ৩৭টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর