Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের একদিন আগে ফের কমলো সোনার দাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৯:৪৯

ঢাকা: দেশের বাজারে ঈদের একদিন আগে সকালের পর বিকেলেও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ২৯৯ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ৮২ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দাম কমানোর পামাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিন সকালে সোনার দাম কমায় বাজুস। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা করা হয়। আর ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ৩৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

নাড়ির টানে ফাঁকা ঢাকা
১৯ মার্চ ২০২৬ ১৯:১৯

আরো

সম্পর্কিত খবর