Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞাপন

এর আগে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে, আজ বৃহস্পতিবার আফগানিস্তান, নাইজার ও মালি তিনটি দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। তাদের সঙ্গে মিলে দেশের চাঁদপুরের একটি গ্রামেও ঈদ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর