Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন পেছাল আবারও

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১৩:৩৯

বাংলাদেশ ব্যাংক।

ঢাকা: ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। আদালত আগামী ২ জুলাই নতুন দিন নির্ধারণ করেছেন।

সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে ৯৫তম বারের মতো সময় বাড়ানোর আবেদন করল সিআইডি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা এই অর্থ পাচার করতে সক্ষম হয়েছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর