Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে গভর্নরকে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৫:৩২

ছবি: সংগৃহীত।

ঢাকা: ইসলামী ব্যাংকের সংকট নিরসন এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (১৬ জুন) এ মর্মে গভর্ন‌রের প্র‌তি‌নি‌ধির কা‌ছে স্মারক‌লি‌পি দাওয়া হয়।

ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংকের সংকট সৃষ্টির পেছনে দায়ী অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করায় তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানায়। তবে শুধু প্রশাসক বা চেয়ারম্যান নিয়োগ যথেষ্ট নয়; দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন।

তাদের মতে, নতুন পর্ষদে সৎ, যোগ্য, পেশাদার এবং গ্রাহকদের আস্থাভাজন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে যাদের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বা যারা এস আলম গ্রুপের সহযোগী ছিলেন, তাদের পর্ষদে স্থান না দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া এস আলম গ্রুপ অবৈধভাবে ও জোরপূর্বক যেসব শেয়ার দখল করেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে ফোরামটি।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবি, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হলে গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরে আসবে এবং ব্যাংকটি তার পুরোনো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

 

সারাবাংলা/এসএ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর