Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার থেকে পুঁজিবাজারে নতুন সময়সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৮:২৩

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় আরও ৫ মিনিট বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

নতুন সময়সূচি অনুসারে, ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন পরিচালিত হবে।

বর্তমানে ডিএসইতে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। এরপর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়ে থাকে।

নতুন সময়সূচিতে শুধু মূল লেনদেনই নয়, পোস্ট ক্লোজিং সেশনের সময়ও বাড়ানো হয়েছে। ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জুন থেকে সকাল ১০টায় নিয়মিত লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

এছাড়া নিয়মিত লেনদেন শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন কোনো মূল্য প্রস্তাব (দাম কোটেশন) দিতে পারবেন না। তবে ক্লোজিং প্রাইসে শেয়ার বা ইউনিট ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।

ডিএসইর এ সিদ্ধান্তের ফলে বাজারে নিয়মিত লেনদেনের সময় ৫ মিনিট এবং পোস্ট ক্লোজিং সেশনের সময়ও অতিরিক্ত ৫ মিনিট বৃদ্ধি পেল।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর