Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় আন্তর্জাতিক ‘বি-বিউটি টেক এক্সপো’ ১৬ জুলাই শুরু

স্টাফ করেসপন্ডেট
৪ জুলাই ২০২৬ ১৪:৫১

– ছবি : সারাবাংলা

ঢাকা: দেশে বিউটি, কসমেটিকস, পার্সোনাল কেয়ার, ওয়েলনেস ও বিউটি টেকনোলজি খাতে বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’। আগামী ১৬ থেকে ১৮ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান ‘ডব্লিউইএম বাংলাদেশ লিমিটেড’।

সংবাদ সম্মেলনে ওয়েম বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক নাসিমুর রহমান এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’ শুধু একটি প্রদর্শনী নয়। এটি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পকে আন্তর্জাতিক মানের উৎপাদন, প্রযুক্তি ও বিনিয়োগের সঙ্গে যুক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বর্তমানে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারের আকার প্রায় ১ হাজার কোটি ডলার থেকে ১ হাজার ২০০ কোটি ডলার। সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে এ খাতে ব্যাপক কর্মসংস্থান এবং স্থানীয় উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে ৬০টির বেশি এক্সিবিটর, ১২০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ড এবং চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ আটটির বেশি দেশের প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি প্রায় ৮ হাজার শিল্পসংশ্লিষ্ট দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধি প্রদর্শনীতে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আরিফ, হারমনি স্পার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রহিমা সুলতানা রিতাসহ সংশ্লিষ্টরা।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর