Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রাহকদের জন্য টু-হুইলার লোন সেবা চালু করল ব্যাংক এশিয়া

সারাবাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬

ব্যক্তিগত প্রয়োজনে নতুন টু-হুইলার ক্রয়ের জন্য গ্রাহকদের সহজ ও সুবিধাজনক অর্থায়নের সুবিধা নিশ্চিত করতে টু-হুইলার লোন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর ফলে গ্রাহকগণ সহজেই ব্যক্তিগত বা অবাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন জ্বালানিচালিত অথবা বৈদ্যুতিক টু-হুইলার ক্রয় করতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এএনএম মাহফুজ। ব্যাংকের হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং জনাব জাহেদ চৌধুরী সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

টু-হুইলার লোনের আওতায় চাকুরীজীবি, স্বনির্ভর পেশাজীবী, ব্যবসায়ীসহ নিয়মিত ও গ্রহণযোগ্য আয়ের গ্রাহকগণ প্রতিযোগিতামূলক সুদের হারে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিমাণ হবে গাড়ির মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ। সহজ মাসিক কিস্তিতে (ইএমআই) সর্বোচ্চ চার বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর এবং ঋণের মেয়াদপূতিতে সর্বোচ্চ ৬৫ বছর।

গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া নিয়মিতভাবে রিটেইল ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণ করছে। নতুন টু-হুইলার লোন সুবিধার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজন মেটাতে টু-হুইলার ক্রয়ে সহজতর অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর