Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোটরবাইক গ্রাহকদের লোন এবং বিমা সুবিধা দিতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক সই

সারাবাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ০৮:৫৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৯:০০

মোটরবাইক গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক টু-হুইলার লোনের সঙ্গে বিমা কভারেজ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গ্রাহকদের মধ্যে বিমা-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং অর্থায়ন ও বিমাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্তকরণ কর্মসূচি ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করবে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের অ্যাসেটস বিভাগের প্রধান জনাব মো. জাহেদ চৌধুরী এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ সাইফুদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

এ অংশীদারত্বের মাধ্যমে মোটরবাইক ক্রেতাগণ সহজতর অর্থায়ন সুবিধার পাশাপাশি নিজেদের যানবাহনের জন্য উপযুক্ত বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর