Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাণিজ্য ভারসাম্য ফেরাতে ভারতকে বেশি পণ্য আমদানির আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগ চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান গভর্নর।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ ও আন্ত:সীমান্ত ডিজিটাল পেমেন্ট নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গভর্নর।

বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্ব দেন ভারতের হাইকমিশনার। জবাবে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে নিয়ে যেতে পারবেন।

এ সময় বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।

বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

বিজ্ঞাপন

গরমে ত্বকের সতেজতায় ‘হলুদ’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর