Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মাইলস্টোন ট্র্যাজেডি: ৩ জনকে ছাড়পত্র, ভর্তি ২৯

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৫:৫৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও তিন রোগীকে ছাড়পত্র দিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরল মোট আটজন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ যারা হাসপাতাল থেকে বাসায় ফিরল তারা হলো, তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। গত ৩ দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানান চিকিৎসকরা।

ডা. শাওন জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩২ জন ভর্তি ছিল। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় দুপুরে ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে। বুধবার পর্যন্ত দুইজন আইসিইউতে ছিল। তাদের মধ্যে এক জনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে এক শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। এখন পর্যন্ত ২৯জন ভর্তি আছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমপি