Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএমইউতে প্রথমদিনে অনলাইন টিকিটে সেবা পেল ২৩৫৫ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগে অনলাইনে চালু হওয়া টিকিটি কেটে প্রথমদিন চিকিৎসা নিয়েছেন ২৩৫৫ জন রোগী।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার (১ ফেব্রুয়ারি) অনলাইন টিকেটের মাধ্যমে ২ হাজার ৩৫৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বিএমইউ এর বহির্বিভাগ ১ এবং বহির্বিভাগ ২ -এ রোগীরা এই চিকিৎসাসেবা নিয়েছেন। রোগীরা বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকেটের মূল্য পরিশোধ করে এই সুবিধা নিচ্ছেন। এতে রোগীদের লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকেট ক্রয় করার প্রয়োজন হচ্ছে না।

বিজ্ঞাপন

বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান প্রমুখ রোববার সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর