Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি স্বাস্থ্যমন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৯:০৯ | আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:১৯

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

ঢাকা: আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পর ‘হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছে’ স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার জবাব দিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি, টাকা নিয়ে পেছনে ঘোরার প্রমাণ দিতে হবে মন্ত্রীকে।’

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

আদ দ্বীনের নির্বাহী পরিচালক বলেন, আমি কেনো টাকা নিয়ে মন্ত্রীর পিছনে ঘুরব, মন্ত্রী বলে থাকলে তাকেই প্রমাণ করতে হবে। আমি কোনো টাকা নিয়ে তার পেছনে ঘুরিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসপাতালের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) হাইকোর্টে আপিল করা হবে।

এর আগে, গত শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর