ঢাকা: রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নয়নে যৌথ অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পায়।
রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সাক্ষাতে জিয়াদ সাতারা বাংলাদেশে রবি’র কৌশলগত অগ্রাধিকার ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং দেশের সামগ্রিক জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে রবি’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর অব্যাহত সহায়তা ও গঠনমূলক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম এবং ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি শরীফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও’র সাক্ষাৎ
স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩
রবির ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা বিডা এবং বেজা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত