Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেস্টিভ রেডে উন্মোচন হলো ভিভো ওয়াই৩১ডি

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৯:১৭

ঢাকা: ‎পবিত্র মাহে রমজানের সেরা উপহার হিসেবে ভিভো নিয়ে এলো নতুন স্মার্টফোন ‘ওয়াই৩১ডি’। ইউনিক ফেস্টিভ রেড রঙের এই ফোনে সারাদিন নির্ভরযোগ্য সাপোর্ট নিশ্চিত করতে রয়েছে ভিভো’র সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এর ওয়ান-পিস সিমলেস ফিনিশ লুক, মেটালিক ক্যামেরা মডিউল এবং কোয়াড-কার্ভড ব্যাক কভার দেয় স্টাইলিশ ও আরামদায়ক অনুভূতি।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‎ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। একবার চার্জেই টানা ১১.৮ ঘণ্টা গেমিং, ১৪.৫ ঘণ্টা নেভিগেশন বা ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব। সঙ্গে আছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ যা, নিশ্চিত করে মাত্র ৪৩ মিনিটে ৫০% এবং ৮৬ মিনিটে ফুল চার্জ। ২৫-ডাইমেনশন সিকিউরিটি ও প্রায় ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টির পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।

বিজ্ঞাপন

‎‎এই ফোনে আছে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়। এতে ওয়েট-হ্যান্ড টাচ, ময়েশ্চার ডিটেকশন ও ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন সুবিধা রয়েছে। সঙ্গে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ও টাইটান গ্লাস যেকোনো আঘাত থেকে ফোনটিকে রক্ষা করে। থাকছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর ব্যাটারি সাশ্রয় ও তাপ নিয়ন্ত্রণে দক্ষ। এটি প্রায় ৫০ মাস পর্যন্ত ল্যাগ-ফ্রি এবং স্মুথ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আছে বাটন কন্ট্রোলে আন্ডারওয়াটার ফটোগ্রাফি এবং এআই ইরেজ সুবিধা।

‎এর ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে ও ১২৫০ নিটস পিক ব্রাইটনেস আউটডোরেও নিশ্চিত করে অত্যন্ত স্পষ্ট ভিজ্যুয়াল। চোখের সুরক্ষায় এতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং অডিও অভিজ্ঞতায় আছে ৪০০% পর্যন্ত লার্জ ভলিউম সমৃদ্ধ স্টেরিও ডুয়াল স্পিকার। অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহৃত অরিজিনওএস ৬ -এ আছে অরিজিন আইল্যান্ড এবং ড্র্যাগ অ্যান্ড গো, কপি অ্যান্ড গো ও এআই সুপারলিঙ্ক।

‎এই ডিভাইসটি ফেস্টিভ রেড-এর পাশাপাশি স্টারলাইট গ্রে এবং গ্লো হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে। নতুন এই স্মার্টফোনটির ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা; ৮/১২৮ জিবির মূল্য ২৬,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবির মূল্য ৩১,৯৯৯ টাকা। আজ ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ফোনটির প্রি-অর্ডার চলবে। প্রি-অর্ডারে থাকছে লিমিটেড এডিশন তাগা ম্যান টি-শার্ট।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর