Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অপোর হ্যাপিনেস অফার

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১০:০৪

ছবি: সংগৃহীত।

‎ঢাকা: ‎প্রযুক্তি ব্র্যান্ড অপো আসন্ন ঈদ-উল-আযহায় ‘ঈদ হ্যাপিনেস অফার’ ঘোষণা দিয়েছে। যেখানে ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্টের পাশাপাশি, আকর্ষণীয় অফার থাকছে। ক্যাম্পেইনটি ৩ মে থেকে শুরু হয়ে ঈদের দিন রাত পর্যন্ত চলবে। অপো এ৬এক্স, এ৬কে, রেনো১৫ ফাইভজি সিরিজ, এ৬ ও এ৬এস প্রো কেনার পর ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন।

‎এ ছাড়া ‘ঈদ হ্যাপিনেস অফার’-এ ক্রেতাদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল গিফট পাওয়ার সুযোগ থাকছে। যার মধ্যে রয়েছে অপো ও’প্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস এয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। একইসঙ্গে, এই ঈদে পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ক্রেতাদের জন্য ২০ শতাংশ ডাউন পেমেন্টের সুবিধা থাকছে।

‎এই ক্যাম্পেইনে অপোর নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ, সর্বাধুনিক এআই ফিচার ও উদ্ভাবনী ক্যামেরা প্রযুক্তির জন্য বেশকিছু জনপ্রিয় স্মার্টফোন রয়েছে। উৎসব উদযাপনে পরিবারের সঙ্গে ঈদের স্মরণীয় মুহূর্তগুলোকে ধারণ করতে, পছন্দের মানুষের সঙ্গে যুক্ত থাকতে ও নিরবচ্ছিন্ন বিনোদনের উপযোগী করে ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। বিস্তারিত: https://www.oppo.com/bd/


বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এএ