Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অপো এ৬এস প্রো’র সঙ্গে ঈদ মেগা অফার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৯:০৭

ঢাকা: সারাদেশে বিশেষ উৎসবমূলক ক্যাম্পেইন ‘ঈদ মেগা অফার’ ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। যেখানে ঈদকে আরও আনন্দময় করে তুলতে যুক্ত হয়েছে একেবারে নতুন নিয়ে আসা ডিভাইস অপো এ৬এস প্রো।

রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পেইনটি আজ থেকেই শুরু হয়ে রমজানের চাঁদ রাত পর্যন্ত চলবে।

নতুন অপো এ৬এস প্রো’র পাশাপাশি, অপো এ৬এক্স, অপো এ৬, অপো রেনো১৪ ও অপো রেনো১৫ এফ মডেলগুলোর ওপরও এই ঈদ মেগা অফার চলবে। তাই, ক্রেতারা ঈদের সময় আরও স্বাচ্ছন্দ্যে স্মার্টফোন আপগ্রেড করার সুযোগ পাবেন। ক্রেতারা প্রতিটি কেনাকাটার সঙ্গে ফ্রি ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উপভোগ করবেন।

বিজ্ঞাপন

পাশাপাশি, আকর্ষণীয় ঈদ উপহার হিসেবে আরও থাকছে একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, অপো প্যাড, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, ওলাইক টিডব্লিউএস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। ক্রেতারা ন্যূনতম ২০% ডাউন-পেমেন্টে টপপে’র মাধ্যমে সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন।

অপো এ৬এস প্রো’র ক্রেতারা ‘সহজ’ থেকে ১,০০০ টাকার বাস টিকেট ভাউচার কোড জেতার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন এবং প্রত্যেক বিজয়ী বাস টিকেট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন। এ৬এস প্রো ক্রেতারা আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারটিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর