Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে প্রথম নববর্ষ উদ্‌যাপন করল যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২০:০৫

সিডনি হারবারের ওপরে আতশবাজি। ছবি: দ্য গার্ডিয়ান

আরও একটি বছর বিদায় নিচ্ছে আজ। আতশবাজি, আলোকসজ্জা ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বছর- ২০২৬ সালকে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে ক্ষণগণনা। তবে কিছু কিছু দেশ এরই মধ্যে নতুন বর্ষ উদ্‌যাপন করে ফেলেছে। সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে উদ্‌যাপিত হয় নববর্ষ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নতুন বছর শুরু হবে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত কিরিবাতির কিরিমাটি বা ক্রিসমাস দ্বীপে। আন্তর্জাতিক তারিখ রেখা (গ্রিনিচ মান সময়) যখন ১০টা, তখন কিরিবাতির ঘড়ির কাটায় বাজবে রাত ১২টা। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে অবস্থিত হওয়ায় কিরিবাতিই প্রথম নতুন বছরকে বরণ করে, যা সাধারণত ৩১ ডিসেম্বর গ্রিনিচ মান সময় অনুযায়ী বিকেল ৪টা থেকে শুরু হয়, এরপর নিউজিল্যান্ড ও টোঙ্গা নববর্ষ উদ্‌যাপন করে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী কিরিবাতির ঘড়ির কাঁটায় সময় রাত ১২টার বেশি। সেই হিসেবে কিরিবাতিতে এরই মধ্যে নতুন বছর শুরু হয়ে গেছে। কিরিবাতি থেকে একজন পর্যটক বিবিসি কে নিশ্চিত করেছেন যে তিনি নতুন বর্ষ উদ্‌যাপনের সাক্ষী হয়েছেন। কিরিবাতির পরপরই সামোয়া এবং টোঙ্গাও (কিরিবাতির অংশ) নববর্ষ উদ্‌যাপন করেছে।

প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত নিউজিল্যান্ডের প্রত্যন্ত এক দ্বীপ চ্যাথাম দ্বীপপুঞ্জ প্রবেশ করেছে ২০২৬ সালে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাত শুরু হয়েছে গ্রিনিচমান সময় ১১ : ০০ টা থেকে। আন্তর্জাতিক তারিখ রেখার কাছাকাছি অবস্থিত, নিউজিল্যান্ডের প্রধান শহর, অকল্যান্ডের, স্কাই টাওয়ারে, একটি চিত্তাকর্ষক আতশবাজি প্রদর্শনের মধ্যে দিয়ে নতুন বছর উদ্‌যাপন করা হয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের ওয়েলিংটন হারবারে আতশবাজিও প্রসিদ্ধ।

অকল্যান্ডের স্কাই টাওয়ারের চূড়া থেকে আতশবাজি প্রদর্শনী। ছবি: শাটারস্টক

বর্ষবরণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় মধ্যরাত শুরু হয় আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী রাত ১টায়। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার ঘড়িতে বাজে রাত ১২টা। পূর্ব অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশের সঙ্গে সিডনিতেও নেমে এসেছে মধ্যরাত্রি। সেখানে ২০২৬ সালকে স্বাগত জানানোর সাথে সাথে উৎসবের আমেজ চলছে পুরোদমে । তবে সিডনিতে এবারের বর্ষবরণ শুরু হয়েছে একটু ভিন্নভাবে। বন্ডাই সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতরে স্মরণে শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। সিবিডি ট্রেন স্টেশনে প্রচারিত এক ঘোষণায়, যাত্রীদের রাত ১২ টায় তাদের ফোনের টর্চ জ্বালিয়ে হামলায় আহত এবং নিহত ব্যক্তিদের জন্য সংহতি প্রকাশের অনুরোধ করা হয়েছে।

এছাড়া, বরাবরের মতো, সিডনির মধ্যরাতের প্রধান আকর্ষণ হারবার ব্রিজকে ঘিরে বার্ষিক আতশবাজির প্রদর্শন চলছে। হাজার হাজার মানুষ সরাসরি এই আতশবাজির প্রদর্শন দেখার জন্য জড়ো হয়েছেন। কেউ কেউ একটা ভালো জায়গা পাওয়ার জন্য আগের দিন রাত থেকেই সেখানে ক্যাম্প করে অবস্থান করছেন। প্রতি বছর মধ্যরাতের তিন ঘণ্টা আগে এখানে একটি পারিবারিক আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যাতে ছোট বাচ্চারা ঘুমাতে যাওয়ার আগে উৎসবে যোগদানের সুযোগ পায়।

সিডনিতে নববর্ষ উদযাপনকারীর কাছে আরেকটি আকর্ষণীয় জায়গা হলো অপেরা হাউস। এই হাউসের আতশবাজিও আকাশকে আলোকোজ্জ্বল করে তোলে। মেলবোর্নে পুরোনো বছরকে বিদায় জানাতে বিশাল জনসমাগমের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ নিউ ইয়র্ক ইভ (নববর্ষের সন্ধ্যা) উদ্‌যাপন করতে মেলবোর্নে জড়ো হয়েছেন।

সিউলে নববর্ষের আলোকসজ্জা। ছবি: সিনহুয়া

অস্ট্রেলিয়ার পর কোরিয়া, জাপান, চায়না, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, রাশিয়া, ইউক্রেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, ম্পেন এবং ইউকে পর্যায়ক্রমে নতুন বছর উদ্‌যাপন করবে।

বাংলাদেশেও ২০২৫ সালের আজ শেষ দিন, ৩১ ডিসেম্বর, বুধবার। বাংলাদেশেও চলছে ক্ষণগণনা এবং ২০২৬ সালের বর্ষবরণ উদ্‌যাপনের প্রস্তুতি। ঘড়িতে রাত ১২ ট বাজলেই শুরু হয়ে যাবে বর্ষবরণ উদ্‌যাপন তবে ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উদ্‌যাপনে নিরাপত্তা ও পরিবেশগত সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

তারকাদের স্মৃতির আঙিনায় ঈদ ও রমজান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

আরো

সম্পর্কিত খবর