Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিমিকে পাল্টা হুঁশিয়ারি তনয় শাস্ত্রীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নামলেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। গত মাসে বনগাঁয় একটি মাচা অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন মিমি, যার প্রেক্ষিতে গ্রেফতার হতে হয়েছিল তনয়কে। তবে জামিনে মুক্তি পেয়েই দমে না গিয়ে উল্টো অভিনেত্রীর বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানি মামলা ঠুকে দিয়েছেন তিনি। তনয়ের দাবি, মিমি তাকে অকারণে জনসমক্ষে অপমান করেছেন এবং তার সামাজিক সম্মানহানি করেছেন। এই মর্মে তিনি অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এবং তাকে জেলে পাঠানোর ক্ষতিপূরণ হিসেবে এই বিপুল অংকের অর্থ দাবি করেছেন।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত হয়েছিল গত মাসের সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে মিমির অভিযোগ ছিল তনয় তার সঙ্গে অসভ্য আচরণ করেছেন এবং মাঝপথে স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে তনয় শাস্ত্রীর পাল্টা দাবি, মিমির রাত ৯টায় আসার কথা থাকলেও তিনি পৌঁছেছিলেন দুই ঘণ্টা দেরিতে। রাত ১২টার দিকে যখন মিমি স্টেজে ওঠেন, তখন পুলিশি নিয়ম মেনে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। এই অসংলগ্নতার কারণে মিমির নেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা পারিশ্রমিকও ফেরত চেয়েছেন তনয়। মজার ব্যাপার হলো, মিমির জন্মদিনের দিনই জামিন পান তনয় এবং জেল থেকে বেরিয়েই ‘এর শেষ দেখে ছাড়ার’ যে হুঁশিয়ারি দিয়েছিলেন, এই মামলার মাধ্যমে তিনি সেই পথেই হাঁটলেন। এই আইনি নোটিশের বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

নতুন আইনে মামলা তদন্ত করবে এপিবিএন
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০২

বাংলাদেশের রোমাঞ্চকর সব বাইকিং রুট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর