Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে চালকবিহীন ড্রোন হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ১১:০৬

সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি।রয়টার্স

সাইপ্রাসের অ্যাক্রোটিরিতে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে একটি হামলা হয়েছে। এটি ড্রোন হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার (২ মার্চ) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

পরে সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্তানতিনোস লেতিম্বিওতিস জানান, ব্রিটিশ ওই ঘাঁটিতে চালকবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে আরও বলেছে, হামলাটি মধ্যরাতের দিকে হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অ্যাক্রোটিরি ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্যের প্রধান সামরিক স্থাপনা।

বিজ্ঞাপন

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছিল। যুক্তরাজ্য তাতে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর