Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৬ ২১:০৪ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ০৪:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিবিএস

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি বা সমঝোতা সম্ভব নয়।

শুক্রবার (৬ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি ইরানের বর্তমান নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন যারা আন্তর্জাতিক মহলে ‘গ্রহণযোগ্য’ হবে।

ট্রাম্প আরও বলেন, ইরান যদি শর্তহীনভাবে আত্মসমর্পণ করে এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা পায়, তবেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে এগিয়ে আসবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর