Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১২:৩১ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১২:৪৩

হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জাহাজ নোঙর করছে। ছবি: আনাদোলু

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বুধবার (১১ মার্চ) সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইউকেএমটিও জানিয়েছে, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন জাহাজের কর্মীরা।

ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর